শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৪:৫২ পিএম, ২০২১-০৬-১০
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় নিজ টিনের চালে উঠে পূজার জন্য আমপাতা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নুন্টু পাল (৬০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুর বারোটার দিকে দোহাজারী পৌরসভার চাগাচর পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার অজিত পালের স্ত্রী। নিহতের প্রতিবেশী মিলন কান্তি দাশ ও অর্পণ পাল জানায়, বৃহস্পতিবার সকালে লক্ষী পূজার জন্য আমপাতা সংগ্রহ করতে প্রতিবেশী মৃণাল পালের ঘর থেকে মই নিয়ে আসেন নিহত নুন্টু পাল। সেই মই বেয়ে টিনের চালে ওঠার পর কোন একসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। পাশের বাড়ির অলকপালের ছেলে প্রিয়ম পাল টিনের চালে ওই নারীকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের জানালে তারা পল্লী বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যান রফিকুল ইসলাম ঘটনাস্থলে এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টিনের চাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন। তিনি জানান, নিহত ওই নারী ঘরে একা থাকতেন। তার স্বামী থাকেন বান্দরবানে। একমাত্র ছেলে স্ত্রীকে নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করে। নিহতের বসতঘর থেকে রান্নাঘরে নেয়া বিদ্যুৎ লাইনের ক্যাবল কেটে যাওয়ায় পুরো ঘরে বিদ্যুতায়ন হওয়ায় টিনের চালে উঠে আমপাতা নিতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে ও জানান তিনি।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited